#মালবাজার: গভীর রাতে হাতির তান্ডবে ভাঙা পড়লো এক ব্যাক্তির বাড়ির দেওয়াল অন্যজনের সীমানা প্রাচীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের সুখানী বস্তি এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে,রবিবার রাত ৩টা নাগাদ খাওয়ারে খোজে চাপরামারি বনাঞ্চল থেকে এক গজরাজ জলঢাকা নদী পেরিয়ে প্রবেশ করে সুখানী বস্তি এলাকায়।

প্রথমেই প্রেম মাহাতো নামের এক ব্যক্তির প্রায় ১২০ ফুট সীমানা প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে সুপারিগাছ তছনছ করে কলাগাছ খেয়ে চলে আসে ভুমা সাওতাল নামের এক বাসিন্দার বাড়িতে। তার বাড়ির দেওয়াল ভেঙে জমানো আনাজপাতি খেয়ে চলে যায়। এভাবে ঘন্টা খানেক তান্ডব চালিয়ে আবার বনে ফিরে যায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে বনকর্মীরা ঘটনা স্থল পরিদর্শনে আসেন। বনকর্মীরা জানায়, আবেদন করলে নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবে। তবে স্থানীয়দের দাবী, এখন ফসল ঘরে তোলা চলছে। সেই লোভে হাতির দল বাড়ি বাড়ি হানা দিচ্ছে। বনকর্মীরা টহলদারী বাড়ানো উচিত।








