#মালবাজার: অগ্রহায়ণ মাসের মাঝামাঝি চলছে, ইতিমধ্যে ডুয়ার্সে শীত পড়তে শুরু করেছে। শীত পড়তেই ডুয়ার্সের বিভিন্ন নদীর জলে ও চরে আস্তে শুরু করেছে শীতের পরিযায়ী পাখি।গজালডোবা ভোরের আলো পাখিরালয়ে আসতে শুরু করেছে শীতের পরিযায়ী পাখি।
ডুয়ার্সের পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে গেছে তিস্তা।তারপর এক এক করে লিস,ঘিস, চেল, নেওরা, মুর্তি, জলঢাকা সহ বিভিন্ন নদী।

বর্ষার ঘোলা জলের বদলে বইছে স্বচ্ছ জলধারা। সেই জলে আসতে শুরু করেছে লেসার হইসেল ডাক, কমন টেল, ম্যাসেনজার সেলডাক,বড় পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি। এর সাথে আছে দেশী শালিক, চড়ুই। গজালডোবায় প্রতি বছর দূরদুরান্ত বহু পাকি আসে। পর্যটক দের কাছে পাখিদের আগমন এক বিশেষ আকর্ষণ। যদিও সাইবেরিয়া কিম্বা শীত প্রধান অঞ্চলের পারিযায়ীদের এখনো দেখা পাওয়া যায় নি।
বিকাল ও সকালে মুর্তি, জলঢাকা কিম্বা নেওরা নদীর পারে দাড়ালেই দেখা মেলে পাখিদের।

চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার জানান, এখনো শীত জাকিয়ে পারেনি। এখন আস্তে আস্তে পাখির দল পাহাড়ের উপর থেকে নেমে আসতে শুরু করেছে। স্থানীয় গাছে বাসা বাধতে শুরু করেছে। আগামী এপ্রিল মাস পর্যন্ত এরা থাকবে।পর্যটকদের কাছে এটা আকর্ষণীয়। তবে সাইবেরিয়া কিম্বা উত্তর চিনের পাখিদের এখনো দেখা পাওয়া যায়নি। তবে শীত জাকিয়ে পড়লে দলবেঁধে ওরা আসবে। সেই অপেক্ষা রয়েছে আমাদের।








