#মালবাজার: শনিবার রাতে নাগরাকাটায় একটি বাইক মেরামতের গ্যারেজের ভিতরে গলায় ফাস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে নাগরাকাটা থানার পুলিশ।এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার বেলা এগারোটা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রেই জানা গিয়েছে ঐ যুবকের নাম সজল সরকার। বয়স ২১। বাড়ি ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডার অঞ্চলের চরচরা ভান্ডার এলাকায়। জানাগেছে, দীর্ঘদিন ধরে মৃত যুবক ওই গ্যারেজে কাজ করত। রাতে তাদের রাসমেলায় যাওয়ার কথা ছিল। যুবক সহ তার বন্ধুরা মিলে রাসমেলায় যাবে বলে পরিকল্পনা করেছিল।

বন্ধুদের সে বলে তাদের খেয়ে দেয়ে আসতে। বন্ধুরা সকলে বাড়িতে গ্যারেজ ঘরে এসে তাকে খুলন্ত অবস্থা দেখতে পায়। এরপরই পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে ঘটনাটি ঘটল তানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।








