#মালবাজার: চাবাগানের ভিতর দাপিয়ে বেরালো এক হাতি হটাৎ সামনে পড়ে হাতির তাড়ায় জখম দুই বনকর্মী। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার ব্লকের কলাবাড়ি চা বাগানে। হাতির হামলায় জখম হলেন দুই বনকর্মীর নাম টলমল রায় ও সুরজিৎ রায়। প্রথম জন বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি স্কোয়ার্ডের কর্মী ও দ্বিতীয় জন ডায়না রেঞ্জের টোলগেট বিটে কর্মরত।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ওই বাগানের ৯ নম্বর সেকশনে। জানাগেছে, এদিন সকালে কলাবাড়িতে প্রথমে দুটি হাতি দেখতে পায় শ্রমিকরা। একটি চা বাগান লাগোয়া খেরকাটার জঙ্গলে ঢুকে গেলেও অন্যটি গোটা বাগান দাপিয়ে বেড়াতে শুরু করে। খবর পেয়ে বন দপ্তরের বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের কর্মীরা সেখানে আসেন। চারদিকে প্রচুর মানুষের ভিড়ে হাতিটিকে বাগে আনতে তাঁদের বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছিল।

অতর্কিতে হাতিটি ধাওয়া করলে ওই দুই বনকর্মী জখম হন। তাদের বানারহাট স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। ওই বাগানটিতে হাতির আতঙ্ক রয়েছে। বনদপ্তর চেষ্টা করছে বুনোটিকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার।








