Explore

Search

July 11, 2026 2:33 pm

IAS Coaching

কাউন্সিলরের আর্থিক উৎকচ নেওয়ার অভিযোগ যদিও নস্যাৎ করলেন তিনি

#মালবাজার: মাল পৌর সভার এক নির্বাচিত কাউন্সিলরের আর্থিক উৎকচ নিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো। যদিও সেই পৌর সদস্য অভিযোগ নস্যাৎ করে মানহানীর মামলা করার কথা জানিয়েছেন।
দুর্নীতি ও টাকার বিনিময়ে চাকুরি দেওয়া, ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে বার বার বিদ্ধ হচ্ছে মাল পৌরসভা। কখনো পৌরসভার অস্থায়ী কর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। আবার কাউন্সিলরা টাকা নেওয়ার অভিযোগে বিদ্ধ হচ্ছেন।
এতেই সন্মান হানী হচ্ছে ডুয়ার্সের এই ছোট্ট পৌরসভার সেই সাথে পৌর এলাকার নাগরিকদের প্রশ্ন উঠেছে। মাল পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার। তার বিরুদ্ধে উৎকচের বিনিময়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো। অভিযোগ করেছেন তার ওয়ার্ডের বাসিন্দা জনৈকা জামিলা বেগম। শুধু তাই নয়, তিনি লিখিত ভাবে সমস্ত ঘটনা মহকুমাশাসকের কাছে জানিয়েছেন।
এনিয়ে ওই মহিলা বলেন, আমি মাল পৌর এলাকার ভোটার। কাজের সুত্রে দিল্লিতে থাকি।গত নির্বাচনের আগে আমি অজয় লোহারকে আমার অনুকুলে একটি ঘর দেওয়ার জন্য বলি।তিনি আশ্বাস দিয়ে জানান যে দ্রুত ঘর পেতে গেলে কিছু টাকার ব্যবস্থা করতে হবে এবং তিনি ঘর দেওয়ার নামে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন।তারপর থেকে দীর্ঘদিন পেরিয়ে গেছে মাত্র তিনটি গর্ত খনন ছাড়া কিছু করেন নি। আমি বহুবার তার কাছে গিয়েছি।ফোন করেছি। কিন্তু, আজও ঘর পাইনি। এখন উনি ফোন পর্যন্ত ধরেন না। তাই বাধ্য হয়ে মহকুমা শাসকের কাছে জানিয়েছি”।
এনিয়ে কাউন্সিলর অজয় লোহার বলেন, ওই মহিলা দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকেন সেখান থেকে কিভাবে অভিযোগ করলেন তা বুঝলাম না। ওই মহিলা আমার কাছে এসে একটি ঘরের জন্য বলেছিলেন। আমি তাকে বলেছিলাম, যখন ঘরের জন্য যেভাবে বরাদ্দ আসবে এই মতো আপনি পাবেন। কোন আর্থিক লেনদেন হয়নি। উনি ভিত্তিহীন অভিযোগ করে আমার সন্মান হানী করেছেন। আমি ওনার বিরুদ্ধে মানহানীর মামলা করবো।
Advertisement
Live Cricket Score
upskillninja