Explore

Search

July 11, 2026 2:34 pm

IAS Coaching

চেয়ারম্যান মালে ফিরতেই উচ্ছাসে ফেটে পড়লো সমর্থকরা, মামলাকারীর দাবি মামলা সবে শুরু

#মালবাজার: মাল পৌর সভার চেয়ারম্যান স্বপন সাহা শুক্রবার নিজের শহরে ফিরতেই উচ্ছাসে ফেটে পড়লো তার সমর্থকরা। নিউমাল থেকে বাইক র‍্যালি করে তাকে বরন করে আনা হয়। দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি কলকাতা শহরে ছিলেন। বৃহস্পতিবার তার মামলার শুনানি ছিল। সেই শুনানির পর তিনি দাবি করেন যে মহামান্য বিচারপতি তাকে মুক্তি দিয়েছেন। তিনি বেকসুর তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল তা ভিত্তিহীন তা আদালতে প্রমাণিত হয়েছে।
তার আইনজীবী অমৃতেন্দু মন্ডল গতকালই জানান, তার মক্কেল নির্দোষ তার রাজনৈতিক কারণে অভিযোগ করা হয়েছিল। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তার সমর্থকেরা বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে বাজি পুড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
আজ তিনি মালে ফিরতেই সমর্থকদের উচ্ছ্বাস আরও বেশি দেখা যায়। সমর্থকদের বরনের মধ্যে দিয়ে শহরে আসেন।
যদিও মামলাকারী শহরের আইনজীবী সুমন শিকদার জানান, আমি যে অভিযোগ করেছি তা কখনোই ভিত্তিহীন নয়। প্রথমে অভিযোগ করেছিলাম ১২০ কোটি টাকার দুর্নীতিতে উনি লিপ্ত এখন দেখছি সেটা ২০০ কোটি ছাড়িয়ে যাবে। বাস্তবে দুর্নীতির মামলা এখনো শুরুই হয়নি। তদন্ত চলছে, মাহামান্য বিচারপতি তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছেন। সেটা জমা পড়ার পর মামলা শুরু হবে। উনি অন্যান্য দের মতো নিজকে নির্দোষ দাবি করেছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja