Explore

Search

July 11, 2026 2:34 pm

IAS Coaching

ছেলের হাতে বাবা খুন, পুলিশ গ্রেপ্তার করলো ঘাতক ছেলেকে

#মালবাজার: পারস্পরিক বচসার জেড়ে ছেলের হাতে খুন হলো বাবা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তিতে। মৃত বাবার নাম সহরাই ওঁরাও (৫৬)। ঘাতক ছেলের নাম সুকু ওরাও (২৫)। তাদের বাড়ি মঙ্গলবাড়ি বস্তিতে। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে। জানাগেছে, রাত থেকে শুরু হওয়া বাকবিতণ্ডা চলছিল উভয়ের মধ্যে।
দুপুরের দিকে ছেলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করতে থাকে। মারাত্মক আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার সহরাইকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় এক প্রতিবেশী প্রদীপ ওঁরাও জানান, মাঝেমধ্যে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হতো। গতকাল রাত থেকেই ঝামেলা চলছিল। সকালে আমি এসে কয়েকবার বুঝিয়েছি।
তারপর দুপুর ১২.৩০ থেকে ১ টার মধ্যে এই ঘটনা ঘটে। আমরা ছূটে এলে দেহ আমাদের তুলতে দেয়নি ছেলে। আমরা ছেলেকে পালাতে দেইনি। পুলিশ এসে ছেলেকে আটক করেছে।
পাশের বাড়ির একটি মেয়ে জানায়, আমাদের বস্তিতে এই মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি। খুব খারাপ লাগছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানোর ব্যবস্থা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja