Explore

Search

July 11, 2026 2:33 pm

IAS Coaching

আবারও চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে জখম মহিলা শ্রমিক

#মালবাজার: আবারও চা পাতা তুলতে গিয়ে সাতসকালে চিতাবাঘের আক্রমণে জখম হলো এল মহিলা শ্রমিক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নং গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানে। জখম মহিলা শ্রমিকের নাম ঝালো ওঁরাও(৫৫)। বাড়ি ওই চাবাগানের শ্রমিক মহল্লায়। জানাগেছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ ওই মহিলা শ্রমিক চাবাগানের ১৪ নম্বর সেকসনে কাঁচা চাপাতা তোলার কাজ করছিল।
সেসময় আচমকা পাশের ঝোপের থেকে এক চিতাবাঘ বেরিয়ে এসে তার উপর ঝাপিয়ে পড়ে। তার পিঠে হাতে ও মাথায় থাবা বসিয়ে দেয়। প্রচন্ড যন্ত্রনায় ওই মহিলা মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এলে চিতাবাঘটি পালিয়ে যায়। শ্রমিকরা তাকে দ্রুত চাবাগানের হাসপাতালে নিয়ে আসে।সেখান থেকে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে মহিলা চিকিৎসাধীন। বনদপ্তরের বিন্নাগুড়ি বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার জানান, ওই মহিলার চিকিৎসার খরচ বনদপ্তর বহন করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের চাবাগান গুলিতে চিতাবাঘের হামলা এখন প্রায় নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতেই আতংকিত চা শ্রমিকরা।
Advertisement
Live Cricket Score
upskillninja