Explore

Search

July 11, 2026 2:33 pm

IAS Coaching

দুর্নীতি মামলায় স্বস্তির নিশ্বাস ফেললেন মালের পৌর চেয়ারম্যান স্বপন সাহা

#মালবাজার: তার বিরুদ্ধে ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল সেনিয়ে কলকাতার উচ্চ আদালতে মামলা হয়ে ছিল। বৃহস্পতিবার শুনানির পর নিজেকে বেকসুর হিসাবে দাবি করে দেড় মাসের মানসিক যন্ত্রণা থেকে স্বস্তির নিশ্বাস ফেললেন মাল পৌর সভার চেয়ারম্যান স্বপন সাহা। এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে শ্রী সাহা জানান, আজ মহামান্য আদালতের প্রধান বিচারপতির এজলাসে মামলা ছিল। বিচারপতি সব শুনে মামলা ডিসমিস করে দেয়।
আমি যে নির্দোষ তা আদালতে প্রমাণ হয়েছে। আমি মালবাজার নিবাসী সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, গত দেড় মাস যাবৎ আমি ও আমার পরিবার যে মানসিক যন্ত্রণা ভোগ করেছি তা বলার নয়। আমি নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিশেক বন্দোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে জানাব যাতে আমার নিলম্বিত নির্দেশ প্রত্যাহার করে আবার দলের কাজ করার সুযোগ দেওয়ার জন্য।
এনিয়ে স্বপন সাহার আইনজীবী জানান, আমার মক্কেল স্বপন সাহা বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তা মহামান্য বিচারপতি মান্যতা দেয়নি। আমার মক্কেল সম্পুর্ন নির্দোষ তা প্রমাণিত হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja