#মালবাজার: নতুন শাড়ি ছট পুজোর অন্যতম অঙ্গ। অনেক সময় দরিদ্র মানুষের পক্ষে পরিবারের লোকজনদের নতুন বস্ত্র কিনে দিতে পারেনা। এছাড়াও ব্রতীদের অনেক কিছু খুটিনাটি কিনতে হয়। দরিদ্রদের পুজোর আয়োজন একটু স্বচ্ছল করতে উদ্যোগী হলো সমাজের তৃতীয় লিঙ্গের মানুষরা।

ছট পুজো উপলক্ষে মঙ্গলবার মালবাজার শহরে বস্ত্র বিতরণ করলো তৃতীয় লিঙ্গের মানুষরা। শহরের ক্যালটেক্স মোড়ে প্রায় দুই শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেন বড়মা সোনাদেবী মঙ্গল মুখী কিন্নড় আখাড়া-র প্রধান শিবানী দেবী। উপস্থিত ছিলেন শহরের সমাজসেবী নেহা দাস সহ অন্যান্যরা।








