Explore

Search

July 11, 2026 3:16 pm

IAS Coaching

রেল ওভারব্রিজে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ৫

#মালবাজার: চালসা – ময়নাগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে মৌলানি রেল ওভারব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ৫ জন। ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ বলে জানিয়েছেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ট্রাফিক ওসি ফারুক আলম। জখমদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসার জন্য তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে ময়নাগুড়ি ব্লক গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জখম ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফারুক বাবু। ছোট গাড়িটি মালবাজারের দিক থেকে জলপাইগুড়ি অভিমুখে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে উদ্ধার করে ক্রান্তি ফাঁড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক ওসি। দৃশ্য বিহ্বলতার  জন্যই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ওড়ালপুল সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন ময়নাগুড়ির দিক থেকে মালবাজার অভিমুখে যাওয়ার সময় তীক্ষ্ণ বাঁকের মুখে উল্টো দিক থেকে আসা কোনও কিছুকে প্রায় দেখাই যায় না। দুর্ঘটনা এড়াতে ওড়ালপুলের ওই জায়গাটিতে যানবাহন চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর পাশাপাশি সাবধান থাকা উচিত বলে মতামত জানিয়েছেন স্থানীয়রা।
Advertisement
Live Cricket Score
upskillninja