Explore

Search

July 11, 2026 3:17 pm

IAS Coaching

বে-আইনি ভাবে গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ভূমি-রাজস্ব দপ্তরের বিরুদ্ধে

#মালবাজার: বে-আইনি ভাবে বালি ভর্তি গাড়ি আটকে রাখার অভিযোগ উঠলো ভুমি ও ভূমি-রাজস্ব দপ্তরের বিরুদ্ধে। একটি সরকারি দপ্তরের বিরুদ্ধে লিখিত ভাবে এই অভিযোগ করেছেন কালিম্পং জেলার গরুবাথান ব্লকের তোদে বাজার এলাকার বাসিন্দা তাশি ভুটিয়া। মঙ্গলবার তিনি জেলা পুলিশ সুপার ও মাল থানার আইসি কাছে এক লিখিত অভিযোগে জানান, সোমবার আমার একটি মিনি ডাম্পার গাড়িতে বালি বোঝাই করে ওদলাবাড়ি থেকে তোদে বাজার অভিমুখে আসছিল।
পথে ওদলাবাড়ি এলাকার একটি হাপার কলের সামনে একটি বেসরকারি গাড়িতে আসা কয়েক জন ব্যাক্তি আমার গাড়ি আটকে বলে তারা ভুমি ও ভুমিরাজস্ব দপ্তরের আধিকারিক এবং আমার ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। তারপর থেকে গাড়ি ওখানে আছে। আমার গাড়ির বৈধ নথিপত্র আছে। যে পন্য পরিবহন হচ্ছিল তার রাজস্ব প্রদান করা চালানও রয়েছে। তা সত্বেও গাড়ি আটকে রাখে।
এনিয়ে শ্রী ভুটিয়া পরে জানান, আমার চালক ভুমি ও ভূমিরাজস্ব দপ্তরের সাথে যোগাযোগ করলে দপ্তর ফাইন দিতে বলে। এখনো আমার গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। আমার সব নথিপত্র বৈধ থাকা সত্বেও কেন এই আচরণ বলে তিনি প্রশ্ন তোলেন। এনিয়ে ভূমিরাজস্ব দপ্তরের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরারা সামনে তারা কিছু বলতে চাননি।
Advertisement
Live Cricket Score
upskillninja