#মালবাজার: রবিবার চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা বস্তি এলাকায়। মৃতের নাম জহির মহহ্মদ (৭৬) বাড়ি নেওরাবস্তি এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে, মালবাজার থেকে বড়দীঘি, নেওরা, দোমহানী হয়ে কোচবিহার চলে গেছে রেললাইন। এদিন দুপুরে মালবাজার স্টেশন থেকে কোচবিহার অভিমুখে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেন।

সেসময় মৃত ব্যক্তি রেললাইন পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রেল আসার শব্দ সম্ভবত শুনতে পায়নি। ফলে ট্রেনের ধাক্কায় জখম হয়ে ছিটকে পড়ে জখম হয়। দ্রুত স্থানীয় লোকজন ও পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মাল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।








