Explore

Search

July 11, 2026 4:05 pm

IAS Coaching

বোনাস ও বকেয়া মজুরির দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো শ্রমিকরা

#মালবাজার: গত বছরের বকেয়া বোনাস সহ এবছরের দুটি পাক্ষিক পারিশ্রমিক বকেয়া থাকায় বিক্ষোভে সামিল হলেন ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টুন্ডু ডিভিশনের শ্রমিকরা। এদিন সকাল থেকে জেলা পরিষদের রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের অভিযোগ গত বছরের বোনাস এখনো দেওয়া হয়নি সেই সাথে এ বছর এখনো পর্যন্ত দুটি পাক্ষিক পারিশ্রমিক তাদের বকেয়া রয়েছে।
২৫ অক্টোবর দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। সামনেই আসছে দীপাবলি উৎসব এই মুহূর্তে শ্রমিকরা চাইছেন তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হোক। কিন্তু চা বাগান কর্তৃপক্ষের তরফে কোন সদর্থক ভূমিকা না নেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। চা বাগান কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও শ্রমিকদের দাবি তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja