Explore

Search

July 11, 2026 4:48 pm

IAS Coaching

নাগরাকাটা কান্ডের তদন্ত সহ ডুয়ার্সের মেয়েদের সুরক্ষার দাবিতে ডেপুটেশন

#মালবাজার: আরজিকর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য থেকে দেশ জুড়ে আন্দোলন চলছে  তখন ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নারীদের উপর ঘটে যাওয়া একের পর এক ঘটনা সামনে আসছে। সেই ঘটনার পুর্ন তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে মাল মহকুমা শাসকের কাছে স্মারক লিপি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর ডুয়ার্সের নাগরাকাটা সুখানি নদীতে এক ১৯ বছর বয়সী কিশোরীর  দেহ ভেসে আসতে দেখেন  দেখেন স্থানীয় লোকজন। এরপর স্থানীয়  লোকজন দাবি করেন যে ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে পুলিশ তদন্তে নেমে স্থানীয় এক যুবককে গ্রেফতার করে তবে ওই এলাকার স্থানীয় লোকজন দাবি করছেন যে এই ঘটনার সাথে আরো অনেকেই জড়িত থাকতে পারে।
তাই সমগ্র ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে আদিবাসী বিকাশ পরিষদের তরফে বৃহস্পতিবার  মালবাজার সাব ডিভিশনাল অফিসারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। যে স্মারক লিপিতে উল্লেখ করা হয় ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদের খুব দ্রুত শাস্তির ব্যবস্থা করা তার সাথে আদিবাসী সম্প্রদায়ের অ্যাক্রোসিটি অ্যাক্টের মাধ্যমে মৃতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং পুরো ঘটনার ডিএসপি লেভেলের মহিলা অফিসার কে দিয়ে তদন্ত করবার দাবি জানানো হয়েছে।

মালবাজার এস ডি ও শুভম কুন্ডল এ ব্যাপারে জানেন আদিবাসী বিকাশ পরিষদের তরফে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে এবং আর্থিক সহায়তার  বিষয়টি খুব দ্রুত ব্যবস্থা করা হব।
Advertisement
Live Cricket Score
upskillninja