Explore

Search

July 11, 2026 4:48 pm

IAS Coaching

রোগীর পরিজনদের প্রতি দুর্ব্যবহার দুই ডাক্তারকে বদলির দাবি 

#মালবাজার: কোন রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীর পরিজনের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল দুই চিকিৎসকের বিরুদ্ধে। দ্রুত ওই দুই চিকিৎসককে হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করার লিখিত দাবি জানানো হলো ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। মেটেলি ব্লকের চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালের ঘটনা।
জানাগেছে, দীর্ঘদিন ধরেই ওই দুই চিকিৎসক রোগী ও রোগীর পরিজনের সাথে দুর্ব্যবহার করে আসছিলেন। গত ১৫ অক্টোবর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে জমায়েত হয়ে বিক্ষোভও দেখায় স্থানীয় জনগণ। সেসময় ব্লক স্বাস্থ্য আধিকারিক ছুটিতে ছিলেন। মঙ্গলবার তিনি কাজে যোগ দিলে স্থানীয় জনগণ লিখিতভাবে ওই দুই চিকিৎসককে অন্যত্র  স্থানান্তরিত করার দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারীককে অভিযোগ পত্র জমা দেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ওই দুই চিকিৎসক হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনের সাথে দুর্ব্যবহার করছে। বহুবার বিষয়টি তাদের বলা হলেও তারা কোন কিছুই মানেন নি। দ্রুত ওই দুই চিকিৎসককে অন্যত্র স্থানান্তরিত করার দাবি এদিন বাসিন্দারা জানান। এ বিষয়ে মেটেলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, এদিন দুই চিকিৎসকে স্থানান্তরিত করার বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিন স্থানীয় বাসিন্দাদের সাথে উপস্থিত ছিলেন মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, জেলা পরিষদ সদস্য স্নোমিতা কালান্দি, মেটেলি থানার আই সি মিংমা লেপচা, সমাজসেবী দীপঙ্কর ধর, মুন্না খান, বাবুয়া চক্রবর্তী, সুমন চৌধুরী, সুমন বেরা, সাহিদুল ইসলাম রাহুল রহমান সহ সহ অন্যান্যরা। এদিনের এই  অভিযোগ পত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন মেটেলি থানার পুলিশও।
Advertisement
Live Cricket Score
upskillninja