Explore

Search

July 11, 2026 4:50 pm

IAS Coaching

নির্যাতিতার পরিবারের পাশে গোটা গ্রামবাসী

#ইসলামপুর: নির্যাতিতার পরিবারের পাশে গোটা গ্রামবাসী। অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। পিসির বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের স্বীকার ১১ বছরের এক স্কুল ছাত্রী। ধর্ষণের অভিযোগের তীর পিসেমশাইয়ের বিরুদ্ধে। নির্যাতিতা কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত  ৬ অক্টোবর পিসির বাড়িতে ঘুরতে গিয়েছিল ওই কিশোরী। ৭ অক্টোবর মেয়েটিকে নিয়ে ঘুরতে বের হন পিসেমশাই। এরপর একটি চা বাগানে ওই কিশোরীর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই কিশোরী যাতে ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়। প্রায় ১০ থেকে ১২ দিন পর ওই কিশোরীর শারীরিক অবস্থা খারাপ হলে ধর্ষণের বিষয়টি সামনে আসে।
নির্যাতিতা কিশোরীর পরিবারের লোকজন গত ১৭ তারিখ  বৃহস্পতিবার চোপড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীর আত্মীয় তথা পিসেমশাই কে গ্রেফতার করে শুক্রবার কোর্টে তোলে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই রবিবার সকালে ওই নির্যাতিতা কিশোরীর পরিবারের পাশে দাঁড়ালো গোটা গ্রামবাসী। এরপর অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাতে শুর করে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবি একটি ছোটো মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছে তাতে গোটা গ্রাম ক্ষুব্ধ এবং দুঃখিত। তাই এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এবং প্রশাসনের কাছে কঠোর তম শাস্তির দাবি তুললেন গ্রামবাসীরা।
Advertisement
Live Cricket Score
upskillninja