Explore

Search

July 11, 2026 5:32 pm

IAS Coaching

চাবাগানে চিতাবাঘের শাবক দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: ডুয়ার্সের মেটেলি ব্লকের চিলৌনি চাবাগানে চিতাবাঘের শাবক দেখতে পাওয়ায় এলাকায় চাঞ্চল্য। জানাগেছে, শনিবার সকালে শ্রমিকরা কাজে গেলে আবাদি এলাকার ১০ নম্বর সেকসনে একটি ছোট চিতাবাঘের শাবক দেখতে পায়। কেউ কেউ তুলে আদর করে। পরে অবশ্য ওই জায়গায় চিতাবাঘের শাবকটি রেখে দেওয়া হয় এবং বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনার পর্যবেক্ষণ করছে।
 এনিয়ে চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, এসময় মা চিতাবাঘ চাবাগানের ঝোপে ঝাড়ে বাচ্চা দেয়। মুখে করে আবার নিয়ে যায়। শাবক দেখা মানেই মা আশপাশে আছে। তাই স্থানীয়দের সতর্ক থাকা উচিত। বাচ্চাকে বিরক্ত করলে মা আক্রমণ করতে পারে।
Advertisement
Live Cricket Score
upskillninja