
#ইসলামপুর: দশ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তার আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া এলাকায়। ওই ছাত্রীর মা বাবা বলেন, কয়েকদিন থেকে তার কন্যা খাওয়া দাওয়া করছিল না ।কাল রাতে বলে তার পিসা ছাত্রীকে চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর পরিবারের লোক চোপড়া থানার লিখিত আকারে অভিযোগ জানায়।

পুলিশ অভিযোগ পেয়ে একজনকে গ্রেফতার করে। শুক্রবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। ইসলামপুর জেলা পুলিশ সুপার জবি থামাস কে টেলিফোনে বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। একজন এরেস্ট করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে।








