Explore

Search

July 11, 2026 5:32 pm

IAS Coaching

প্রত্যন্ত গ্রাম দেখিয়ে দিল বাংলার ফুটবল দলে একের পর এক কিভাবে জায়গা করে নেওয়া যায়

#ইসলামপুর: নন্দঝাড় ছাত্র সমাজ তথা নন্দঝার হাই স্কুল সমেত গোটা উত্তর দিনাজপুর এর কাছে খুশির খবর। জেলা থেকে বাংলা সিনিয়র মহিলা দলে দুইজন এবং স্কুল বেঙ্গল আন্ডার ১৯ মহিলা দলে চারজন খেলার সুযোগ পেল। বিগত দিনের জেলার ছেলেমেয়েদের এই একের পর এক সাফল্য সত্যিই অসাধারণ এক অনুভূতি। বাংলা সিনিয়র মহিলা দলে যে দুইজন সুযোগ পায় তারা হলেন নন্দিতা মন্ডল এবং ফাতেমা খাতুন।
অন্যদিকে কুল বেঙ্গল আন্ডার ১৯ মহিলা দলে যে চারজন সুযোগ পায় তারা হলেন নন্দিতা মন্ডল, রাখি মন্ডল ফাতেমা খাতুন ও রুপালি বিশ্বাস। এই প্রথম বাংলার সিনিয়র দলের সুযোগ পেল নন্দ যা ছাত্র সমাজের নন্দঝার ছাত্র সমাজের অন্যতম গোলকিপার নন্দিতা মন্ডল। এরা প্রত্যেকেই প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে উঠে এসেছে। পরিবারের আর্থিক অনটনের মাঝেই তারা তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে খেলার মাধ্যমে। নন্দিতা মন্ডল বর্তমানে নন্দঝার হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
রায়গঞ্জে থেকে আসা ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে নন্দ ঝারে থাকে এবং এখান থেকেই প্র্যাকটিস করে। এছাড়াও বাকি দুজন রাখি মন্ডল এবং রূপালী বিশ্বাস তারাও প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে। দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে এভাবে যে তারা তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরছে তার জন্য তাদেরকে কুর্নিশ জানাই আমরা।
Advertisement
Live Cricket Score
upskillninja