Explore

Search

July 11, 2026 5:31 pm

IAS Coaching

রায়গঞ্জের গোয়ালপাড়া থেকে উদ্ধার হল ভুবন চিল (Black Kite) পাখি

#রায়গঞ্জঃ বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকার একটি ধান ক্ষেতে আহত হয় পড়েছিল একটি ব্ল্যাক কাইট অর্থাৎ ভুবনচিল। খবর পেয়ে সেটি উদ্ধার করে রায়গঞ্জ বনবিভাগ ও উত্তর দিনাজপুর পিপলস ফর এ্যানিম্যালস নামক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।

গৌতম তান্তিয়া বলেন, গোয়ালপাড়ার কিছু বাচ্চা ছেলে সেই পাখিটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে আসছিল সেই সময় রানা দাস এবং বিশাল বিশ্বাস বাচ্চাগুলোকে দেখতে পায়। তারা বাচ্চাদের কাছ থেকে পাখিটিকে উদ্ধার করে হাইরোড সংলগ্ন নট্ট পাড়াতে নিয়ে আসে এবং খবর দেয় উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর অফিসে। স্থানীয় কিছু লোকজন বনদপ্তরকেও খবর দেয়।

পাখিটি উদ্ধারের জন্য বনদপ্তর এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসের সদস্যরা নট্যপাড়াতে পৌঁছে যায়। পাখিটিকে সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জের সরকারি পশু হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু লক্ষ্মী পূজার জন্য হাসপাতাল বন্ধ থাকায় পাখিটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

ডঃ সুভাষ চৌধুরী পাখিটিকে পরীক্ষা করেন এবং পাখিটির এখন চিকিৎসা চলছে। স্থানীয় লোক সচেতন ছিল বলেই পাখিটিকে বাঁচানো গেছে। বন্যপ্রাণী সংরক্ষণের এক নম্বর তালিকার অন্তর্ভুক্ত এই ভুবন চিল পাখি। তবে এই পাখিটি লুপ্তপ্রায় নয়।সুস্থ হলে পাখিটিকে কুলিক পক্ষী নিবাস এলাকাতে ছেড়ে দেওয়া হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja