Explore

Search

July 11, 2026 6:19 pm

IAS Coaching

মালপৌরসভার শারদ সন্মান পেল সেরা ছয়টি পূজা কমিটি

#মালবাজার: শারদীয় দুর্গাপূজা সদ্য শেষ হয়েছে। পুজা মানেই আনন্দ পূজা মানেই বঙ্গ জীবনের সংস্কৃতির বহিঃপ্রকাশ সেই ধারা বজায় রেখে মঙ্গলবার সন্ধ্যায় মাল পৌরসভার তরফে মাল পৌর এলাকার পুজা কমিটি গুলিকে সন্মানিত করা হয়। মালবাজার শহরে পারিবারিক পুজা নিয়ে মোট ৪২টি পূজা অনুষ্ঠিত হয়েছে।
সেই পূজা কমিটি গুলিকে অনুপ্রাণিত করতে স্থানীয় এটিও ক্লাবের প্রাঙ্গণে বিভিন্ন পুজা আয়োজক সন্মানিত করা হয়। পৌরসভার পক্ষ থেকে সেরা মন্ডব, সেরা প্রতিমা, সেরা পুজার পরিবেশ ও সেরা শোভাযাত্রা নিয়ে পুরস্কার দেওয়া হয়। সেরা মন্ডব হিসাবে সন্মান পেয়েছে ৬ নম্বর ওয়ার্ডের এটিও ক্লাব, সেরা প্রতিমা প্রদর্শনের সন্মান পেয়েছে দক্ষিণ কলোনির শারদীয়া সংঘ, সেরা পরিবেশ হিসেবে যুগ্ম ভাবে পেয়েছে রামকৃষ্ণ সারদা সংঘ ও রাধাগোবিন্দ পূজা কমিটি।
কার্নিভাল শোভাযাত্রায় অংশ নিয়ে সেরা হয়েছে ৫ নম্বর ওয়ার্ডের নবদয় মহিলা পুজা কমিটি, বোধন পুজা কমিটি ও আনন্দ নিকেতন পুজো কমিটি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান উৎপল ভাদুড়ি, মাল থানার আইসি সমীর তামাং, পৌর কাউন্সিলরবৃন্দ ও বিচারকগন।
Advertisement
Live Cricket Score
upskillninja