Explore

Search

July 11, 2026 6:20 pm

IAS Coaching

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত তিনটি বাড়ি

#ইসলামপুর: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত তিনটি বাড়ি। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠুনঠুনিয়া গ্রামে। জানা গেছে, মুক্তার আলম, মোমিন আকতার এবং ঘাটু মোহাম্মদ নামে তিন ব্যক্তির বাড়িতে আগুন লাগে। কি কারনে এই আগুন তা জানা যায়নি৷ ৩ টি বাড়ি মিলে প্রায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

তবে গ্রাম বাসীদের সহযোগিতায় আগুণ আয়ত্তে আসে। তবে ইসলামপুর দমকলকে ফোন করা হলেও সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। এতে স্থানীয়দের ক্ষোভ। তাদের দাবি, চোপড়া থানার অন্তর্গত দাসপাড়া এলাকায় যাতে দমকলের ব্যাবস্থা করা হয়। এমনটাই দাবি প্রশাসনের কাছে। তবে কি কারণে আগুণ লাগলো তা ক্ষতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ।

Advertisement
Live Cricket Score
upskillninja