Explore

Search

July 11, 2026 6:57 pm

IAS Coaching

ব্যক্তিগত উদ্যোগে রাস্তার পাশে জমা আবর্জনা সাফাই করলো এক সমাজসেবী

#মালবাজার: পঞ্চায়েত বা প্রশাসন নয়, রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা সাফাই করলো ওদলাবাড়ি এক সমাজ সেবী। বহুদিন যাবত ওদলাবাড়ি কৃষ্ণ মন্দিরের কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে নোংড়া আবর্জনা ভরে ছিলো। রাত হলেই বিভিন্ন বাড়ি এবং দোকানের নোংরা আবর্জনা এখানে ফেলতো সবাই।বাজারের যত রকম বহ্য আবর্জনা জমা হতো।  যার ফলে বর্তমানে আবর্জনার পাহাড় হয়ে গিয়েছিলো।
রাস্তা দিয়ে মানুষজন এই নোংরার জন্য হাটাচলা করতে পারতো না। আশেপাশের মানুষজন এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছিলো। ছড়াচ্ছিল দূষণ।
পুজোর সময় এই ভাবে নোংরা পড়ে থাকতে দেখে এগিয়ে এলেন এক ব্যাক্তি নিজেই এই আবর্জনা রাস্তা থেকে দূরে সরিয়ে দিলো। ওদলাবাড়ির বাসিন্দা সুদিমল শ্বাসমল নিজেই পয়শা খরচ করে জেসিপি লাগিয়ে রাস্তা থেকে ময়লা আবর্জনা দূরে ফেলে দেয়।
আর এতেই অনেকটাই অবর্জনা মুক্ত হয়েছে এই এলাকায়। সুদিমল বাবু বলেন প্রতিবছরই আমি পুজোর সময় বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা সাফাই করে দেই। তাছাড়া জমা আবর্জনায় দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja