#মালবাজার: ২০২২ সালের বিসর্জন ঘাটের মর্মান্তিক ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সোমবার দুপুরে মাল নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন এবং সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক ও জেলা শাসক সামা পারভিন। সঙ্গে ছিলেন মাল মহকুমা শাসক শুভম কুন্ডাল, মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন, মাল থানার আইসি সমীর তামাং সহ অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে মাল নদীর এই বিসর্জন ঘাটে সন্ধ্যার হরপা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল ৮ জনের, জখম ছিল ১৪ জন।
সেই ঘটনার পর থেকে মাল নদীর ঘাট নিয়ে সদা সতর্ক প্রশাসন ও পুলিশ। গত বছর নদীর ঘাট পর্যন্ত দর্শনার্থীদের যেতে দেওয়া হয়নি।পুলিশ, পৌরকর্মী ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা প্রতিমা বিসর্জন করেছিল।

জাতীয় সড়কের পাশে খোলা মাঠে জায়েন্ট স্ক্রিনে প্রতিমা বিসর্জন দেখেছিল মানুষ এবারও সামগ্রিক ব্যবস্থা নিয়ে সেরকম থাকবে বলে প্রশাসন সুত্রে জানাগেছে। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, মানুষের নিরপত্তা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। সেজন্য গতবছর যেরকম নিরপত্তা ব্যবস্থা ছিল সেরকম ব্যবস্থা এবারও থাকবে।







