
#মালবাজার: আমাদের সমাজে একমাত্র পুত্রের জন্মদিনকে অনেকেই বাড়িতে লোকজন খাইয়ে জাঁকজমকপূর্ণ ভাবে করেন। কেউ কেউ আবার এরমধ্যে বৈচিত্র্য হন। এইরকম একজন চালসার বিশিষ্ট পরিবেশ প্রেমী সুমন চৌধুরী। রবিবার ছিল তার একমাত্র শিশু পুত্র সুরদীপের(৩) জন্মদিন। এদিন ছেলেকে নিয়ে বাড়িতে সময় না কাটিয়ে সময় দিলেন হাসপাতাল ও রাস্তায় মানুষের মাঝে।

এদিন সকালে পারিবারিক অনুষ্ঠান সেরে শ্রী চৌধুরী স্বপুত্র ও কয়েকজনকে চলে আসেন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে লেবার ওয়ার্ডে গিয়ে ১০০ জন নবজাতকদের মাঝে নতুন বস্ত্র তুলে৷ দেন। এরপর ফিরে আসেন চালসায় সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ১০০ জন মানুষের হাতে ১০০টি চারাগাছ তুলে দেন এবং সবাইকে গাছ লাগাতে অনুপ্রাণিত করেন।

সুমনবাবু বলেন, আমাদের প্রতি শিশুকে যত্নে পালন করতে হয়। একটি গাছ যেমন বড় হয়ে সবাইকে ছায়া দেয় তেমন শিশুরাও বড় হয়ে মানুষের কাজ করবে। এই আশা নিয়ে সাধ্য মতো করলাম।







