Explore

Search

July 11, 2026 6:56 pm

IAS Coaching

পুজোয় নতুন পোশাকের প্রয়োজন থাকলেও যারা পাননি তাদের পাশে দাঁড়ালো অন্যভুবন

#ইসলামপুর: প্রতিবছরের মতো এ বছরও ইসলামপুরের অন্য ভুবন নামের একটি সমাজ কল্যাণমূলক সংস্থা আয়োজন করল শাড়ি  বন্টন কর্মসূচি। রোববার বিকেলে ইসলামপুরের দক্ষিণ অলিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এলাকার প্রায় ৬০ জন মানুষের হাতে যাদের পুজোর সময় নতুন বস্রের  প্রয়োজন ছিল তাদের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন নতুন শাড়িতে মহিলাদের মধ্যে ছিল আনন্দের হাসি।
উল্লেখ্য, এর আগেও  ঠিক এ ধরনের একটি কর্মসূচি গৃহীত হয় ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতের জগতা গাও গ্রামে এবং আশ্রমপাড়া সহ বিভিন্ন জায়গায়। প্রতিবছরই বিভিন্ন জায়গায় এ ধরনের সহায়তা বন্টন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক মঞ্জরী পাল,  সভাপতি উত্তম সরকার, প্রতিষ্ঠাতা সুশান্ত নন্দী,কাউন্সিলর অর্পিতা দত্ত, সহ অন্যান্যরা। এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ,পঞ্চায়েতের উপ প্রধান দুঃখিরাম মন্ডল, সমাজকর্মী স্বরূপানন্দ বৈদ্য প্রমুখ।
Advertisement
Live Cricket Score
upskillninja