Explore

Search

July 11, 2026 6:56 pm

IAS Coaching

দশ বছরের শিশুর হাতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা

#ইসলামপুর: বয়স মাত্র ১০ বছর। এরই মধ্যে নিপুন দক্ষতায় প্রতিমা তৈরী করছে ইসলামপুরের এক কিশোর। ইসলামপুর থানার পালপাড়া এলাকার বাসিন্দা অঙ্কুশ পাল। বর্তমানে ইসলামপুরের স্টেট ফার্ম কলোনী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করে। অঙ্কুশের বয়স যখন ৭ বছর তখন থেকেই প্রতিমা গড়ছে অঙ্কুশ। এবারেও একই ভাবে মা দুর্গার প্রতিমা গড়ছে সে। সুন্দর করে প্রতিমার প্রতিটি কারুকার্য ফুটিয়ে তুলছে অঙ্কুশ।
একই সাথে দুর্গা লক্ষ্মী সরস্বতী গনেশ কার্তিক রুপ পাচ্ছে অঙ্কুশের হাতের ছোঁয়ায়। অঙ্কুশের এই প্রতিভা কিভাবে তৈরী হল তা ঠিক জানা নেই তার পরিবারের। পরিবার সূত্রের খবর, পাল পরিবারের কেউ কোনো দিন প্রতিমা গড়েননি। কিন্তু তারপরেও হঠাৎ করেই অঙ্কুশ প্রতিমা গড়ার কাজ শুরু করে। অঙ্কুশের মা জানায়, ছোটবেলা মাটি দিয়ে পুতুল খেলনা বানাত সে। একটু বড় হতেই প্রতিমা গড়ার প্রতি ঝোঁক বাড়ে। এবারে তৃতীয়বার দেবীর মৃন্ময়ী মূর্তি গড়ছে অঙ্কুশ।
এখন নেশার টানেই প্রতিমা গড়ছে। আগামীতে পেশার টানে এই কাজ করলেও কোনো আপত্তি নেই পরিবারের। তারা বরং অঙ্কুশের এই কর্মকাণ্ডে বেশ খুশী। অপরদিকে অঙ্কুশ জানায়, মোবাইল দেখে প্রতিমা গড়তে শিখেছে সে। এরজন্য স্থায়ী ভাবে কোনো প্রশিক্ষণ সে নেয়নি। তার এই কাজে বেশ খুশী সকলেই।
Advertisement
Live Cricket Score
upskillninja