
#ইসলামপুর: মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার শান্তিনগর রেল গেটের কাছে। এদিন সকাল আট টার ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, একটি মালগাড়িতে কাটা পড়েছেন মহিলা। তিনি দূর্ঘটনার কবলে পড়েছেন নাকি আত্মহত্যা তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। মহিলার নাম সরেজিনী মন্ডল।

বাড়ি গহন ডাঙ্গা এলাকায়। মৃতার ছেলে ঋত্বিক মন্ডল বলেন, সকালে কাউকে কিছু না বলে ডালখেলায় দিদির বাড়ি যাচ্ছিলেন। প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরে খোঁজাখুঁজি করেন। পরে শোনেন তার মা মালগাড়িতে কাটা পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা রেল লাইন ধরে হাঁটছিলেন। সেসময় মালগাড়িটি আসছিল। প্রত্যক্ষদর্শীরা তাকে সরতে বলছিল। কিন্তু তিনি আচমকা দাঁড়িয়ে পড়েন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জি আর পি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।







