
#রায়গঞ্জ: আসন্ন দুর্গাপূজায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ পুলিশ জেলায় দ্বিতীয় পিংক মোবাইল ভ্যান চালু করল রায়গঞ্জ পুলিশ প্রশাসন। এর আগেও এ ধরনের একটি মোবাইল ভ্যান চালু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অত্যাধুনিক সুবিধা যুক্ত এই পিঙ্ক মোবাইল ভ্যানটির শনিবার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত আরক্ষাধীক্ষক মোঃ সোনা আক্তার।

সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্যরা। মোহাম্মদ সানা আক্তার এ বিষয়ে জানান, আগামী দিনে মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দক্ষতার সাথে কাজ করবে এই মোবাইল ভ্যানটি।








