Explore

Search

October 26, 2026 11:05 pm

IAS Coaching

খুঁটি পুজোর মধ্য দিয়ে শ্যামা পুজোর প্রস্তুতি শুরু বাতাবাড়িতে, মূল দায়িত্বে মহিলারা

#মালবাজার: প্রতি বছরের ন্যায় এ বছরও শ্যামা পুজো করতে চলেছে বাতাবাড়ি মায়ের আশীর্বাদ ইনডং ব্রিজ কালীপুজো কমিটি। চতুর্থ বর্ষের এবারের পুজোর আকর্ষণ আলোকসজ্জা ও কাল্পনিক বড় মণ্ডপ। এদিন খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ তৈরির কাজ শুরু করা হলো। সোমবার নিয়ম নিষ্ঠা সহ খুঁটি পুজো হয়।মহিলারাই সব কাজকর্ম করেন।
খুঁটি পুজোর সময় পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের এই পুজোর আয়োজনে মূল দায়িত্বে থাকছেন মহিলারা। তবে পুরুষেরাও সাহায্য করছেন। পুজো কমিটির সম্পাদিকা গীতা রায় বলেন, “এ বছর চতুর্থ বর্ষের শ্যামা পুজো করা হবে। সুসজ্জিত আলোকসজ্জার পাশাপাশি করা হবে কাল্পনিক মণ্ডপ।
এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ তৈরির কাজ শুরু হল। পুজোর দিন এলাকার মহিলারা সকলে মিলে আনন্দ করি।” প্রতি বছরের ন্যায় এ বছরও পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে বলে উদ্যোক্তা কমিটির তরফে আশা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja