Explore

Search

October 24, 2026 2:22 pm

IAS Coaching

দেবী দুর্গা সম্মান ২০২৬-এর চূড়ান্ত ফল প্রকাশ, চার বিভাগে পুরস্কৃত উত্তর দিনাজপুরের একাধিক পুজো কমিটি

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: দুর্গাপুজোর সৃজনশীলতা, শিল্পনৈপুণ্য, ঐতিহ্য ও সামাজিক সচেতনতাকে স্বীকৃতি দিতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘দেবী দুর্গা সম্মান–২০২৬’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন জেলার অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা সিং মেহতা।

জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী এবার চারটি বিভাগে পুরস্কৃত করা হয়েছে জেলার একাধিক পুজো কমিটিকে। বিভাগগুলি হল — সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা সমাজ সচেতনতা।

*সেরা পুজোর* শিরোপা পেয়েছে তিনটি কমিটি — রায়গঞ্জের দেশবন্ধুপাড়া আদর্শ সংঘ, সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব এবং ইসলামপুর তরুণ সংঘ।

*সেরা মণ্ডপ* বিভাগে পুরস্কৃত হয়েছে অনুশীলনী ক্লাব, কমল মেমোরিয়াল ক্লাব এবং হেমতাবাদ কালীবাড়ি। তাদের নান্দনিক ও অভিনব মণ্ডপসজ্জা দর্শকদের নজর কেড়েছিল।

অন্যদিকে *সেরা প্রতিমা* বিভাগে স্থান পেয়েছে ইসলামপুর রয়্যাল স্পোর্টিং ক্লাব, রায়গঞ্জের ক্ষুদিরামপল্লী আমরা সবাই দুর্গাপুজো কমিটি এবং শেষ কলোনি ঐক্য সম্মিলনী ক্লাব।

সামাজিক বার্তা ও সচেতনতা তুলে ধরার জন্য *সেরা সমাজ সচেতনতা* বিভাগে সম্মানিত হয়েছে অরবিন্দ স্পোর্টিং, নশিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং নেতাজিপল্লি ও রুকনপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্প, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিককে উৎসাহিত করতেই এই উদ্যোগ। এই সম্মান ভবিষ্যতে পুজো উদ্যোক্তাদের নতুন ভাবনা ও সৃজনশীল কাজে আরও উৎসাহিত করবে। পুরস্কারপ্রাপ্ত সমস্ত কমিটিকে জেলা প্রশাসনের তরফে অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja