Explore

Search

October 24, 2026 3:03 pm

IAS Coaching

উত্তর দিনাজপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি কৃষ্ণা সিংহ রায় চৌধুরী

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: অবশেষে কাটল অচলাবস্থা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হলেন কৃষ্ণা সিংহ রায় চৌধুরী। দীর্ঘ পাঁচ মাস ধরে ফাঁকা ছিল জেলা পরিষদের সভাধিপতির পদ। যার জেরে জেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার জেলা পরিষদের ভোটাভুটিতে ২৬ জন সদস্যের মধ্যে ২৪ জনের সমর্থনে সভাধিপতি নির্বাচিত হন তিনি।

তিনি করণদিঘী ব্লকের ১৪ নম্বর আসনের জেলা পরিষদ সদস্য। জানা গেছে, এই আসনটি তপশিলি জাতি সংরক্ষিত। সভাধিপতি পদে দায়িত্বভার গ্রহণের পর কৃষ্ণা সিংহ রায় চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজগুলি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেবেন তিনি। নতুন সভাধিপতি নির্বাচিত হওয়ায় খুশি জেলার সাধারণ মানুষ। তাদের আশা, এবার জেলার উন্নয়নের গতি ফের ত্বরান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja