Explore

Search

October 24, 2026 3:42 pm

IAS Coaching

আন্তঃজেলা দাবায় রায়গঞ্জের ক্ষুদে দাবাড়ুদের জয়জয়কার, নবদ্বীপ ও শিলিগুড়িতে সাফল্যের সোনালি ঝলক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রবিবার দুপুরে ,একই দিনে রাজ্যের দুই প্রান্তে দাবা প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করল রায়গঞ্জের ক্ষুদে দাবাড়ুরা। নবদ্বীপ ও শিলিগুড়িতে আয়োজিত পৃথক দাবা প্রতিযোগিতায় একাধিক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রানার্সআপের শিরোপাও জিতে নিয়েছে রায়গঞ্জের প্রতিযোগীরা। তাঁদের এই সাফল্যে গর্বিত উত্তর দিনাজপুর জেলার দাবাপ্রেমীরা।

নবদ্বীপে আয়োজিত Sri Chaitanya Cup All Bengal Open Rapid Chess Tournament-2026-এ অনূর্ধ্ব-৮ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের অর্ণব মাহাতো। রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় নিজের দক্ষতার পরিচয় দিয়ে সেরার শিরোপা অর্জন করেছে সে।

অন্যদিকে, শিলিগুড়ির ময়ূর স্কুলে আয়োজিত 2nd Inter School Chess Championship-2026-এ দুর্দান্ত সাফল্য পেয়েছে রায়গঞ্জের ক্ষুদে দাবাড়ুরা। প্রতিযোগিতার গ্রুপ ‘এ’-তে চ্যাম্পিয়ন হয়েছে আরিশ হালদার। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে সরোজিনী সিকদার। একই বিভাগে রানার্সআপ হয়েছে অবিস্কা পাল।

একই দিনে রাজ্যের দুই প্রান্তে আয়োজিত এই দুই প্রতিযোগিতায় রায়গঞ্জের দাবাড়ুদের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কয়েকশো প্রতিযোগীর মধ্যে নিজেদের দক্ষতা ও মেধার পরিচয় দিয়ে তারা জেলার মুখ উজ্জ্বল করেছে। দাবা কোচ জয় দাস বলেন,এদিন শিলিগুড়ির টুর্নামেন্টে সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ Best School Runner up প্রাইজও পেয়েছে। এটা ভীষণ গর্বের।

এই সাফল্য শুধু রায়গঞ্জ শহরের নয়, সমগ্র উত্তর দিনাজপুর জেলার গর্ব। ছোটদের দাবা চর্চা এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে জেলার দাবা জগৎ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদী ক্রীড়ামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja