#মালবাজার: শনিবার ছিল পিতৃ পক্ষের শেষ দিন। মহালয়ার পূণ্য বিকেলে শহর ঘুরে পদযাত্রা করল আর এস এস’য়ের কর্মীরা। এদিন বিকেল তিনটের নাগাদ মাল কলোনির ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা এই পদযাত্রার মাধ্যমে পরিক্রমা করা হয়। আরএসএসের কর্মীরা অত্যন্ত সুশৃংখলভাবে তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে শান্ত ও সংযতভাবে পদযাত্রায় অংশ নেয়।

কোন প্রকার স্লোগান ছাড়াই শান্ত ও সুশৃংখলভাবে সংগঠিত এই পদযাত্রা মানুষের নজর কাড়ে। তার সামনেই ছিল এক সুদৃশ্য ট্যাবলো। সেখানে ভারত মাতার ছবি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠাতাদের ছবি প্রদর্শিত হয়েছিল।








