Explore

Search

October 24, 2026 4:34 pm

IAS Coaching

অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবলে রাজ্য চ্যাম্পিয়ন উত্তর দিনাজপুর, উচ্ছ্বাস ক্রীড়ামোদীদের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবলে দুর্দান্ত সাফল্য উত্তর দিনাজপুর জেলার। ৭০তম স্টেট স্কুল ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ মহিলা বিভাগে রাজ্য চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল উত্তর দিনাজপুর। ফাইনালে শক্তিশালী পশ্চিম মেদিনীপুরকে একতরফা ম্যাচে ৪-০ গোলে পরাজিত করে জেলার সোনার মেয়েরা।

 

এদিন সকালে পুরুলিয়ার মডেল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় উত্তর দিনাজপুরের দল। একের পর এক আক্রমণে পশ্চিম মেদিনীপুরের রক্ষণকে চাপে ফেলে শেষ পর্যন্ত চারটি গোল করে দলটি। বিপরীতে উত্তর দিনাজপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি পশ্চিম মেদিনীপুরের মেয়েরা।

৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হতেই মাঠে শুরু হয় উচ্ছ্বাস। খেলোয়াড়, কোচ ও দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের পাশাপাশি জেলার ক্রীড়ামোদীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবলে রাজ্যসেরা হওয়ার এই সাফল্যকে জেলার ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

উল্লেখ্য, গ্রাম ও প্রত্যন্ত এলাকার মেয়েদের ফুটবলে এগিয়ে আসার প্রবণতা গত কয়েক বছরে উত্তর দিনাজপুরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই ধারাবাহিকতায় রাজ্য স্তরে এই সাফল্য আগামী দিনে জেলার আরও বহু প্রতিভাবান কিশোরীকে ফুটবলের প্রতি উৎসাহিত করবে বলেই মনে করছেন জেলার ক্রীড়ামোদীরা।

কোচ চন্দন পাল বলেন, এবার ৭০তম পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর চ্যাম্পিয়ান, খুব ভাল লাগছে ২৩টি জেলার মধ্যে সেরা হতে পেরে, আজকের ম্যাচে পুনরায় দিয়া দুটি ও সাকি ও কাসমি একটি করে গোল করে, দিয়া টুর্নামেন্ট মোট ৪টি গোল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja