Explore

Search

October 24, 2026 3:58 pm

IAS Coaching

ডামডিমে ফাস্টফুডের দোকান আগুনে ভস্মীভূত সেনা জওয়ান ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

#মালবাজার: মাল ব্লকের ডামডিম মোর এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ আগুন লেগে ভস্মীভূত হলো একটি দোকান ক্ষতিগ্রস্ত আরও দুটি দোকান। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এলেন সেনা জওয়ান সহ স্থানীয়রা। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানাগেছে,  ডামডিম মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় পবন শাহ নামের এক ব্যাক্তির ফাস্টফুডের দোকানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পাশের রাজু পাল ও প্রকাশ ঠাকুরের দোকানেও পৌঁছে যায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে পাশের ওই দুই দোকান রক্ষা পায়।কিন্তু পবন শাহের দোকান ভস্মীভূত হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কাছাকাছি থাকা সেনা জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছন। জলভর্তি ট্যাঙ্ক নিয়ে তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর মালবাজার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দমকল পৌঁছনোর পর দেরিতে আসার অভিযোগে স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। অগ্নিকাণ্ডে একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে নষ্ট হয়েছে বিভিন্ন সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র। আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য সেনা জওয়ানদের ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja