Explore

Search

October 24, 2026 3:42 pm

IAS Coaching

আশীর্বাদ কা দিয়া-তে স্কুলে স্কুলে জ্বলল প্রদীপ, মোদীকে শুভেচ্ছা শিক্ষিকাদের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আশীর্বাদ কা দিয়া কর্মসূচিকে ঘিরে স্কুলে স্কুলে দেখা গেল প্রদীপ প্রজ্বালনের ছবি। জেলার বিভিন্ন আবাসিক স্কুল গুলো এদিন সন্ধ্যা থেকেই সেজে ওঠে দীপমালায়। বৃহস্পতিবার রায়গঞ্জের দেবীনগর গয়ালাল গার্লস হাই স্কুলেও এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষিকারা। প্রদীপ দিয়ে মোদী লিখে, প্রদীপে আগুন জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান তাঁরা।

স্কুল প্রাঙ্গণে প্রদীপ সাজিয়ে ‘মোদী’ নামটি ফুটিয়ে তোলেন শিক্ষিকারা। এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভেচ্ছা ও মঙ্গলকামনা জানানোর কর্মসূচি পালন করা হয়। মুহূর্তটির ছবি ও ভিডিওও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

শিক্ষিকাদের বক্তব্য, আশীর্বাদ কা দিয়া কর্মসূচির অংশ হিসেবেই এই প্রদীপ প্রজ্বালন। প্রদীপের আলোয় শুভেচ্ছা জানানোর এই উদ্যোগে স্কুলের পরিবেশও উৎসবমুখর হয়ে ওঠে।

Advertisement
Live Cricket Score
upskillninja