Explore

Search

August 14, 2026 10:25 pm

IAS Coaching

এক রাতে দোকান সহ কয়েক বাড়িতে চোরেদের হানা, পুলিশের তল্লাশি শুরু

#মালবাজার: কোথাও গৃহস্থের অনুপস্থিতি আবার কোথাও গভীর রাতের সুযোগ। এই কাজে লাগিয়ে এক রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের একাধিক জায়গায় হানা দিয়ে নগদ অর্থ সহ মূল্যবান অলংকার সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে গেল চোরের দল।
পুলিশে অভিযোগ হতেই তল্লাশি শুরু হয়েছে।
জানাগেছে, নাগরাকাটা ব্লকের খাসবস্তি, শুলকা মোর হাই রোড এবং সুখানী বস্তির একাধিক বাড়ি ও দোকানে বৃহস্পতিবার  রাতে হানা দেয়  চোরের দল। বেশ কয়েকটি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে।
সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছেন খাট বস্তি নিবাসী আরতি শর্মা। স্বামী বাইরে কর্মসূত্রে থাকেন বাড়িতে তিনি একাই পরিবার নিয়ে থাকতেন।
দুই দিন আগে বিশেষ একটি খবর পেয়ে তিনি আলিপুরদুয়ার জেলার  জায়গাও আত্মীয়ের বাড়িতে যান। শুক্রবার  সকালে বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন স্টিলের আলমারি ভাঙ্গা এবং সেখান থেকে মূল্যবান সামগ্রী সব লোপাঠ হয়ে গেছে। আরতি শর্মার অনুযায়ী জানা গেছে, অনেক মেহনত করে সম্পত্তি করেছিলাম। স্টিলের আলমারির মধ্যে রাখা ছিল প্রায় ১৫ ভরি সোনার অলংকার এবং প্রায় লক্ষাণিক টাকা। চোরের দল লোপাঠ করে দিয়েছে। সামগ্রিক বিবরণ দিয়ে জানিয়েছি।
অন্যদিকে একই রাতে শুল্কা মোর  হাইরোড এলাকার রাহুল প্রসাদের ওষুধের দোকান সহ সুখানী বস্তির প্রেমনাথ মাহান্তি এবং প্রবীন ছেত্রীর বাড়িতে হানাদার চোরের দল। কোথাও নগদ অর্থ আবার কোথাও এদিক ওদিক জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরপর চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ তদন্তে নেমেছে এবং তল্লাশি শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja