Explore

Search

July 30, 2026 3:11 am

IAS Coaching

বের হল উত্তর দিনাজপুর জেলার সারপ্লাস শিক্ষকদের সংখ্যা, ট্রান্সফারের আশায় শিক্ষকেরা

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে সারপ্লাস (অতিরিক্ত) শিক্ষকদের তালিকা প্রকাশ্যে আসতেই বদলির আশায় দিন গুনতে শুরু করেছেন বহু শিক্ষক-শিক্ষিকা। দীর্ঘদিন ধরে অনেক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক কর্মরত থাকলেও অন্যদিকে একাধিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের অভিযোগ রয়েছে। ফলে সারপ্লাস শিক্ষকদের যুক্তিসঙ্গতভাবে পুনর্বিন্যাসের দাবিও দীর্ঘদিনের।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চুড়ামন জুনিয়র গার্লস হাই স্কুলে রয়েছেন ৩ জন সারপ্লাস শিক্ষক। ঘেরা জুনিয়র হাই স্কুলেও রয়েছেন ৩ জন। গুলন্দর জুনিয়র গার্লস হাই স্কুলে ১ জন এবং খেশরাদিঘী আদিবাসী জুনিয়র বালিকা বিদ্যালয়ে ২ জন সারপ্লাস শিক্ষক রয়েছেন।

এছাড়া রাঘবপুর বিদ্যাপীঠে ১ জন, কালিয়াগঞ্জ গিন্নি দেবী হিন্দি হাই স্কুলে ২ জন, লক্ষনীয়া হিন্দি জুনিয়র হাই স্কুলে ২ জন, দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠে ৪ জন এবং দেবীনগর গয়ালাল রামহরি হাই স্কুলে ৫ জন সারপ্লাস শিক্ষক রয়েছেন।

অন্যদিকে, রমেন্দপল্লী দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে রয়েছেন ১ জন, রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে সর্বাধিক ৭ জন, রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাই স্কুলে ৬ জন এবং উদয়চন্দ্র বিদ্যাপীঠে ২ জন শিক্ষক সারপ্লাস হিসেবে চিহ্নিত হয়েছেন।

শিক্ষক মহলের একাংশের আশা, এই তালিকা প্রকাশের পর দ্রুত ট্রান্সফার বা রেশনালাইজেশন প্রক্রিয়া শুরু হলে একদিকে যেমন শিক্ষক সংকটে ভোগা বিদ্যালয়গুলি উপকৃত হবে, তেমনই বহু শিক্ষক নিজের পছন্দের কর্মস্থলে বদলির সুযোগ পাবেন। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ট্রান্সফারের নির্দিষ্ট সময়সূচি বা প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এখন জেলার শিক্ষা মহলের নজর রয়েছে, কবে থেকে সারপ্লাস শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হয় এবং কীভাবে এই পুনর্বিন্যাস কার্যকর করা হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja