Explore

Search

July 30, 2026 3:07 am

IAS Coaching

রাজ্যে পালাবদলের পর, এবার শারীরিক ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের

#ইটাহারঃ ইটাহার ব্লকের ৩ নম্বর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বার্থী দাস (সরকার) তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) নিকট আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন। শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে তিনি প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

বিডিও, ইটাহার ব্লকের উদ্দেশ্যে লেখা আবেদনপত্রে স্বার্থী দাস (সরকার) জানিয়েছেন যে, প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি এলাকার উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের সেবার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক বাধ্যবাধকতার কারণে তিনি প্রধানের গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।

এই পরিস্থিতিতে তাঁর শারীরিক ও পারিবারিক সমস্যার বিষয়টি বিবেচনা করে ইস্তফাপত্র গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, ৩ নম্বর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ ও সংশ্লিষ্ট সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন।

প্রধানের ইস্তফার আবেদন ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। এখন প্রশাসন কী সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে কী পরিবর্তন আসে, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Advertisement
Live Cricket Score
upskillninja