Explore

Search

June 13, 2026 1:05 am

IAS Coaching
Latest News

যাত্রীদের স্বস্তি, আজ থেকেই ফের চালু রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনের দুই জোড়া পরিষেবা

#রায়গঞ্জ: যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের কথা বিবেচনা করে আজ থেকে পুনরায় চালু করা হল রাধিকাপুর-কাটিহার রুটের দুই জোড়া প্যাসেঞ্জার ট্রেন। পূর্বে ট্রেনগুলি আগামী ১৫ জুন পর্যন্ত বাতিল থাকার কথা ঘোষণা করা হলেও, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার জেরে রেল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার থেকে চলাচল শুরু করেছে ৫৫৭২৭ রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার, ৫৫৭২৮ কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার, ৫৫৭২৯ রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার এবং ৫৫৭৩০ কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার।

উল্লেখ্য, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি কারণে এই ট্রেনগুলির পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ফলে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ-সহ বিভিন্ন এলাকার নিত্যযাত্রী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

শুক্রবার সকাল থেকেই ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার খবরে যাত্রীদের মধ্যে স্বস্তির আবহ দেখা যায়। বহু যাত্রী জানান, এই ট্রেনগুলি সীমান্তবর্তী ও গ্রামীণ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ফলে পরিষেবা চালু হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত অনেকটাই সহজ হবে। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি পর্যালোচনা করেই ট্রেনগুলি নির্ধারিত সময়ের আগেই পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja