Explore

Search

June 10, 2026 1:02 am

IAS Coaching

স্কুলে স্কুলে যোগা দিবস পালন, আনন্দের সঙ্গে বাড়ি ফিরল খুদেরা

#রায়গঞ্জঃ সরকারি নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার থেকে রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার বিভিন্ন স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যোগব্যায়ামের বিভিন্ন আসন ও তার উপকারিতা সম্পর্কে পড়ুয়াদের অবহিত করা হয়।

জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কয়েকটি স্কুলে বিশেষ যোগা প্রশিক্ষকের ব্যবস্থা করা হলেও অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানেই কর্মসূচি পরিচালিত হয়। বিদ্যালয়গুলিতে প্রার্থনা সভার পর ছাত্রছাত্রীদের নিয়ে যোগব্যায়াম প্রদর্শন করা হয়। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার প্রয়োজনীয়তার উপরও জোর দেন শিক্ষকরা।

জানা গেছে, এদিন রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে এদিন উৎসবের আবহে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবসের কর্মসূচি। ছোট ছোট পড়ুয়ারা উৎসাহের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেয়। অনেক স্কুলে যোগব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত আলোচনা সভারও আয়োজন করা হয়।

মারনাই শরৎচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল মোদক জানান, বর্তমান সময়ে মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার কারণে শিশুদের শারীরিক সক্রিয়তা কমে যাচ্ছে। সেই প্রেক্ষিতে যোগচর্চা তাদের সুস্থ ও সবল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এদিন বেশ কয়েকটি স্কুলে পড়ুয়াদের জন্য বিশেষ মিড ডে মিলের আয়োজনও করা হয়। কর্মসূচি শেষে খুদে পড়ুয়ারা আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে বাড়ি ফিরে যায়। স্কুলগুলির পক্ষ থেকে আগামী দিনেও নিয়মিত যোগচর্চার উপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja