Explore

Search

August 7, 2026 2:27 pm

IAS Coaching

রায়গঞ্জে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি উদযাপন

#রায়গঞ্জঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হল ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন অতিথিরা। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় পর্বেরও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট মুক ও বধির চিত্রশিল্পী দীপঙ্কর কর্মকারের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। তাঁর হাতে আঁকা ছবিগুলি উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। শিল্পীর অসাধারণ প্রতিভা ও পরিবেশ বিষয়ক ভাবনাকে সকলেই সাধুবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা, মহকুমাশাসক তন্ময় ব্যানার্জী, ডাঃ শান্তনু দাস, অতনুবন্ধু লাহিড়ী-সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তি।

বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শিশু ও স্থানীয় বাসিন্দারাও পরিবেশ রক্ষার এই উদ্যোগে সামিল হন। বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত এই কর্মসূচি রায়গঞ্জে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja