Explore

Search

June 23, 2026 12:20 pm

IAS Coaching

শাসক পরিবর্তন, এবার ডিআই-এর সঙ্গে সাক্ষাৎ করল ABRSM টিম

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্যে শাসক পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এরই মধ্যে রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই)-এর সঙ্গে সাক্ষাৎ করল ABRSM-এর একটি প্রতিনিধি দল। শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এই বৈঠকে।

ABRSM টিমের পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়, শিক্ষক-শিক্ষিকাদের কোনও কাজ ফেলে রাখা যাবে না এবং অযথা দেরি করা চলবে না। সমস্ত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি, সংগঠনের নেতৃবৃন্দকে আরও বেশি করে স্কুলমুখী করার কথাও বলা হয়, যাতে শিক্ষাক্ষেত্রে সরাসরি নজরদারি ও সহযোগিতা বাড়ানো যায়।

এদিন বৈঠকে “আগে স্কুল, পরে কাজ” এই মূলমন্ত্র সামনে রেখে শিক্ষার পরিবেশ উন্নয়নের আহ্বান জানানো হয়। ডিআই অফিসে শিক্ষক-শিক্ষিকাদের কাজ যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সেই বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

ABRSM টিম স্পষ্ট জানিয়ে দেয়, এই সমস্ত বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে ডেপুটেশন দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থ রক্ষায় তারা আরও সক্রিয় ভূমিকা নেবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

এই বৈঠককে কেন্দ্র করে শিক্ষা মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন দেখার, প্রশাসন এই দাবিগুলির প্রতি কতটা দ্রুত সাড়া দেয়। এতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন অনুপম দাস, সঞ্জিত দাস, অঙ্কুশ মৈত্র, সুব্রত সরকার সহ বিশিষ্ট শিক্ষকেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja