#মালবাজার: মাল এলাকার পৌরসভা এবং পঞ্চায়েত গুলির সমস্ত ফাইল ও নথিপত্র খতিয়ে দেখা হবে। কোথায় কি অনিয়ম হয়েছে, কি কি দূর্নীতি হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ দেখা হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর এই মন্তব্য করেন মালবাজার শহরের বিশিষ্ট আইনজীবী বিজেপি নেতা সুমন সিকদার।

আইনজীবী সুমন সিকদার গত কয়েক বছর ধরে মাল পৌরসভার বিভিন্ন দূর্নীতি নিয়ে সরব হয়েছেন। দুর্নীতি প্রকাশ করতে আইনি লড়াই লড়েছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে তিনি জানান, পৌরসভা এবং পঞ্চায়েত গুলিতে বহু অনিয়ম হয়েছে। বহু মানুষ আবেদন করেও আবাস যোজনার ঘরের টাকা পায়নি। বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে।

এখন সময় এসেছে এগুলোকে মানুষের সামনে তুলে ধরার। এজন্যে পৌরসভা এবং পঞ্চায়েত গুলির সমস্ত নথিপত্র ফাইল খতিয়ে দেখা হবে। যারা অনিয়ম এবং দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুমন বাবুর এই ঘটনার পর স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।








