Explore

Search

June 23, 2026 12:01 pm

IAS Coaching

শুক্রবার সন্ধ্যার ঝড়ে লন্ডভন্ড লোয়ার ফাগু আহত ২, ক্ষতিগ্রস্ত বেশকিছু বাড়ি

#মালবাজার: শুক্রবার সন্ধ্যার ঝড়ে লন্ডভন্ড অবস্থা কালিম্পং জেলার লোয়ার ফাগু চা বাগান সহ বেশ কিছু এলাকা। বাড়িতে গাছ পড়ে আহত হন বীনা কাওয়ার নামের এক মহিলা এবং তার নাতনী। কিছু বাড়ি গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে বসবাসের  অনোপযুক্ত  হয়ে গেছে তিনটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ কালিম্পং জেলার গরুবাথান ব্লকের লোয়ার ফাগু আশেপাশের এলাকায়  দমকা হাওয়া সহ শুরু হয় ঝড় বৃষ্টি।
এই সময় বাড়িতে নাতনী সহ ছিলেন বীনা কাওয়ার। আচমকা একটি গাছ ভেঙে পড়ে বাড়ির উপরে। বাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। সেই বাড়িতে চাপা পড়ে ছোট্ট নাতনি তাকে বাঁচাতে গিয়ে আহত হন দিদিমা বীনা কাওয়ার।
স্থানীয়দের উদ্যোগে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে যা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তর করা হয়।
এভাবেই গাছ পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে বাসনা কুমাল, স্মরন বিস্ত নামের দুই ব্যক্তির বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।
ঝড়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় আহালে গ্রাম পঞ্চায়েত প্রধান হেলেনটা বারলা ও পঞ্চায়েত সদস্যা দিনু দর্জি সহ অন্যান্যরা।
পঞ্চায়েত থেকে প্রাথমিকভাবে সাহায্য করা হয়েছে। পঞ্চায়েত  প্রধান হেলেনটা বারলা বলেন, এই সমস্ত এলাকা ঘুরে দেখেছি। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে তিনটি বাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে। বসবাসের উপযুক্ত নেই। আমরা সমস্ত ঘটনা প্রশাসনের উর্ধ্বস্তরে জানিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি।
গোটা পাহাড়ি এলাকার লন্ডভন্ড হয়ে গেছে সান্ধ্যকালীন ঝড়ে। স্থানীয় এক বাসিন্দা জানান, আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচুর গাছপালা ভেঙে পড়ে। কয়েকটি বাড়ি। গাছ ভেঙে পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বিনা কাওয়ারের। সেই সময়
বাড়িতে ওই মহিলা এবং তার নাতনি ছিল তারা জখম হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja