Explore

Search

June 23, 2026 1:06 pm

IAS Coaching

আচমকা ঝোড়ার জল বেড়ে যাওয়ায় আটকে পড়লো ছোট গাড়ি কোনক্রমে বাঁচলো আরোহীরা

#মালবাজার: শুক্রবার সন্ধ্যা নাগাদ আচমকা  বৃষ্টিতে জল বাড়লো মাল ব্লকের ঘীস নদী সংলগ্ন রোমতি ঝোড়াতে। আর তাতে রোমতি ঝোড়ার রেলের আন্ডার পাশে আটকে গেলো চার চাকার ছোট গাড়ি। গাড়িতে তিন জন থাকলেও কোন ক্রামে গাড়ি থেকে  নেমে কোন ক্রমে ডাঙ্গায় ওঠে। জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় কালিম্পং জেলার চুইখিম এলাকা থেকে ওই গাড়িটি ওদলাবাড়ি অভিমুখে আসছিল। বাগরাকোটের সরক রাস্তা এড়িয়ে রোমতি ঝোড়ার উপর দিয়ে জাতীয় সরকের দিকে আসছিল।
গাড়িতে থাকা এক ব্যক্তি বলেন, হঠাৎ করে নদী জল বেরে যাওয়া এই বিপত্তি। নদীতে থেকে সেই গাড়ি তুলতে গিয়ে রেলের আন্ডার পাশের মধ্যে আটকে পড়ে জেসিপি গাড়ি। বর্তমানে গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা চলছে। পরিবেশ প্রেমী নফসর আলী বলেন, এই নদীতে যখন তখন জল বেরে যায়। সকাল পর্যন্ত নদীতে কোন জল ছিলো না। পাহাড় ও সমতলে বিকেলে বৃষ্টি হতেই জল বেরে যায় এই রোমতি  খোলায়। আর তাতেই বিপত্তি ঘটে।
Advertisement
Live Cricket Score
upskillninja