Explore

Search

April 27, 2026 5:13 pm

IAS Coaching

বাজারে গেরুয়া ও সবুজ মিষ্টি এবং আবিরের চাহিদা তুঙ্গে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রঙ দিয়ে যায় চেনা, বিধানসভা নির্বাচনে এই প্রবাদ যেন আবারও বাস্তব হয়ে উঠছে রায়গঞ্জের বাজারে। ভোটের আবহে শহরের পাইকারী থেকে খুচরো দোকান, সব জায়গাতেই এখন গেরুয়া ও সবুজ আবিরের চাহিদা তুঙ্গে।

ব্যবসায়ীদের কথায়, অন্যান্য রঙের তুলনায় এই দুই রঙের বিক্রি কয়েকগুণ বেশি। আগাম অর্ডার দিতে রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আবিরের দোকানগুলিতে। অনেক ক্ষেত্রেই আগাম মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন করে সরবরাহ আনতে হচ্ছে ব্যবসায়ীদের।

রায়গঞ্জের এক পাইকারী ব্যবসায়ী দীপঙ্কর দাস জানান, “প্রতি নির্বাচনের সময়ই গেরুয়া ও সবুজ আবিরের চাহিদা বাড়ে, তবে এবারের মতো এতটা চাপ আগে খুব একটা দেখা যায়নি। খুচরো ব্যবসায়ীরাও আগেভাগেই বেশি করে অর্ডার দিচ্ছেন। এক্ষেত্রে সবুজ ও গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে।

অন্যদিকে, খুচরো বিক্রেতা লাল্টু সরকারের মতে, ভোটের ফলাফলকে মাথায় রেখেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা আবিরের খোঁজ নিচ্ছেন। ফলে বাজারে সরগরম পরিবেশ তৈরি হয়েছে।

ইটাহার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বঙ্গরত্ন অমিত কুমার সরকার বলেন, “রঙ মানেই এখন শুধু উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ও সমর্থনের প্রকাশ। তাই আবির, মিষ্টির অর্ডার দিচ্ছেন কর্মী সমর্থকেরা।”

রাজনৈতিক কর্মী বাপ্পাদিত্য রায়ের মতে, আবিরের পাশাপাশি স্মগ রঙগুলোর জন্য অনলাইনে অর্ডার দিলাম। আশা করছি, ৪ঠা মে’এর আগে সব হাতে পাব। সব মিলিয়ে, ভোটের আগে রায়গঞ্জের আবির বাজারে গেরুয়া ও সবুজ রঙ যেন আলাদা করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ব্যবসায়ীদের আশা, এই চাহিদা আগামী ৪ঠা মে আরও বাড়বে এবং বিক্রিও নতুন রেকর্ড ছুঁতে পারে।

Advertisement
Live Cricket Score
upskillninja