Explore

Search

April 27, 2026 5:21 pm

IAS Coaching

নীতি আয়োগের প্রথম বাঙালি ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের অশোক লাহিড়ী

#চন্দ্র নারায়ণ সাহা, নিউজ ডেস্ক: দেশের শীর্ষ নীতি নির্ধারণকারী সংস্থা নীতি আয়োগ-এর ইতিহাসে প্রথমবারের মতো এক বাঙালি অর্থনীতিবিদ ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন। বালুরঘাটের কৃতী সন্তান অশোক লাহিড়ী-কে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমান ভাইস চেয়ারম্যান সুমন বেরি-র মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬-এ শেষ হচ্ছে। ২০২২ সালের মে মাস থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব সামলান। তাঁর উত্তরসূরি হিসেবেই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন অশোক লাহিড়ী। উল্লেখ্য, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে এর আগে দায়িত্ব পালন করেছেন ড. রাজীব কুমার (২০১৭–২০২২) এবং অরবিন্দ পানাগড়িয়া (২০১৫–২০১৭)।

অর্থনীতির জগতে সুপরিচিত নাম অশোক লাহিড়ী। তিনি দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (Chief Economic Advisor) হিসেবে কাজ করেছেন এবং ১৫তম অর্থ কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের এক বিধায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এই নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, অর্থনৈতিক নীতি নির্ধারণে দক্ষতা এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নীতি আয়োগের কার্যক্রমে নতুন গতি আনবে। একইসঙ্গে, বিশিষ্ট বিজ্ঞানী গোবর্ধন দাস-কে নীতি আয়োগের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্তকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার বলেন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদটি দেশের প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং এই পদটি কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদাসম্পন্ন। ফলে অশোক লাহিড়ীর এই দায়িত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বাংলার জন্যও এক গর্বের মুহূর্ত।

বিশিষ্ট মহল থেকে ইতিমধ্যেই ড. লাহিড়ী ও ড. গোবর্ধন দাসকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে নীতি আয়োগ আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja